আমের উৎপাদন খরচ উঠছে না চাঁপাইনবাবগঞ্জের চাষিদের
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩০ জুন ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে এবার আমের বাম্পার ফলন হয়েছে। তবে ঈদের ছুটি ও টানা বৃষ্টির মধ্যে একসঙ্গে বেশির ভাগ আম পেকে যায়। এর ফলে আমের দাম কমে যায়। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উৎপাদন খরচ উঠছে না অনেকের। কানসাট, রহনপুর, ভোলাহাট ও শহরের পুরাতন বাজারে প্রতিদিন আম বেচাকেনা চলছে। তবে জুস কোম্পানি ও রপ্তানিকারকরা আম কিনছেন না। কৃষকরা বলছেন, দাম না বাড়লে লোকসান পুষিয়ে ওঠা সম্ভব নয়।
চাষিরা বলছেন, সার, সেচ, ওষুধ আর শ্রমিকের খরচ বাড়লেও প্রতি মণ আমে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে। অনেকেই বলছেন, খরচ উঠছে না, এমনকি গাছ থেকে আম পাড়ার খরচও তুলতে পারছেন না অনেকে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী বলেন, ‘কোরবানির ঈদের লম্বা ছুটির সময় আম সংগ্রহ ও ভোক্তা কম থাকায় দাম পড়ে গিয়েছিল। এখন আবার পুরোদমে সংগ্রহ শুরু হওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে জাতভেদে দামের পার্থক্য রয়েছে।’
চাষিরা বলছেন, অনুকূল আবহাওয়ায় এবার আমের ফলন ভালো হয়েছে। কিন্তু ঈদের লম্বা ছুটি ও টানা বৃষ্টির কারণে একসঙ্গে সব জাতের আম পেকে গেছে। এতে বিপুল পরিমাণ আম বাজারে আসায় দাম পড়ে গেছে। সুমন আলী নামে এক আমচাষি বলেন, ‘গত বছর ভালো দাম পেয়েছিলাম, এবার ফলন বেশি হলেও দাম অনেক কম। টানা বৃষ্টিতে আম পচে যাচ্ছে, মোকামে ক্রেতা নেই।’
চাঁপাইনবাবগঞ্জের চারটি প্রধান আমবাজার। এর মধ্যে শহরের পুরাতন আমবাজার, শিবগঞ্জের কানসাট, গোমস্তাপুরের রহনপুর ও সীমান্তবর্তী ভোলাহাট। এর বাইরেও অর্ধশত ছোট বাজার রয়েছে। সবচেয়ে বড় ও ব্যস্ত বাজারটি কানসাট। শিবগঞ্জ উপজেলার এ বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলে আমের বেচাকেনা। প্রায় এক কিলোমিটারজুড়ে সড়কের দুই পাশে সারি সারি আড়ত। এখানে রয়েছে ৩০০টির বেশি আড়ত, যেখান থেকে প্রতিদিন শত শত ট্রাকে দেশের নানা প্রান্তে আম পাঠানো হয়।
কানসাট আম বাজার পরিচালনা কমিটির আলমগীর জুয়েল বলেন, ‘ভরা মৌসুমে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাকে আম যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রতিদিন এখানে ১৫ থেকে ১৮ কোটি টাকার আম বেচাকেনা হয়। এবার ঈদের ছুটির কারণে সরবরাহ বাড়লেও দাম কমেছে। তার ওপর আম বিদেশে রপ্তানি কম হওয়ায় বাজারে বিরূপ প্রভাব পড়েছে।’
চাষি আহসান হাবিব বলেন, ‘৩০ বছর ধরে কানসাটে আম বিক্রি করছি। এবার দাম অনেক কম। জুস কোম্পানিগুলোও এবার বাজারে নেই। আড়তে তাদের লোক এলেও তারা অনেক কম দাম বলছে।’
কানসাট ও অন্যান্য বাজারে আমের বর্তমান দর এমন- ল্যাংড়া আম প্রতি মণ ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ২০০ টাকা, ফজলি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, আম্রপালি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা, ব্যানানা ম্যাংগো ৪ হাজার টাকা, লক্ষণভোগ ৮০০ থেকে ১ হাজার টাকা ও খিরসাপাত আম ৫ হাজার থেকে ৬ হাজার টাকা। মৌসুম শেষের দিক হওয়ায় দাম বেশি।
জেলা শহরের পুরাতন আম বাজারটিও জমজমাট। মহানন্দা নদীর তীরে অবস্থিত এ বাজারে সদর উপজেলার গোবরাতলা, মহিপুর, বারোঘরিয়া, কালিনগর, শিবগঞ্জ ও গোমস্তাপুর থেকে আম আসে। রহনপুরের বাজার গড়ে উঠেছে মহানন্দা ও পূর্ণভবা নদীপথ ঘিরে। এখানকার আমবাজার বসে রেলস্টেশনের সামনে, যা এখন রীতিমতো রমরমা। সড়কপথ যোগ হওয়ায় বেচাকেনা বেড়েছে অনেক। ভোলাহাট আমবাজারটি বসে ভোলাহাট আম ফাউন্ডেশনের উদ্যোগে। এখান থেকেও দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা আম কিনে নিয়ে যান।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক বলেন, ‘বাংলাদেশের এক-তৃতীয়াংশ আমই উৎপাদিত হয় চাঁপাইনবাবগঞ্জে। অথচ আমরা এখনো আমকে শিল্পপণ্য হিসেবে নিচ্ছি না। বিশ্বজুড়ে আম এখন ইন্ডাস্ট্রিয়াল পণ্য।’ তিনি বলেন, ‘আম প্রক্রিয়াকরণ শুরু হলে এখন যে বাজারমূল্য আমরা বলছি, তা তিন গুণ বেড়ে যাবে। কর্মসংস্থান বাড়বে, জিডিপিতেও এর প্রভাব পড়বে।’
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ টনের মতো। উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, ‘মৌসুমের শুরুতে কিছুটা খরা ছিল, পরে বৃষ্টিতে মাটিতে রস তৈরি হওয়ায় আমের গঠন ভালো হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আশা করছি।’ তিনি আরও বলেন, ‘এ মৌসুমে এখন পর্যন্ত ৭০ টন আম বিদেশে রপ্তানি হয়েছে। তবে রপ্তানি বাড়াতে আরও উদ্যোগ নিতে হবে।’
- ভারতে গরু আনতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ২ বাংলাদেশি
- চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩ লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ
- চাঁপাইনবাবগঞ্জে পর্যটনে নতুন জাগরণ বেসরকারি উদ্যোগে বদলে যাচ্ছে দ
- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ: কিশোরী থাকতেই শিশুর মা
- চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল্লাহ আ
- চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা
- ভারতীয় স্মার্ট ফোন জব্দ, বিজিবির বিরুদ্ধে অপপ্রচার
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ
- এক বছরেও উদ্ধার হয়নি অস্ত্র-গুলি
- সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী
- চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ৩৩ লাখ টাকা বকেয়া, মামলার সুপারিশ
- ৪ হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সাময়িক বরখাস্ত
- চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত
- চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের
- ডাকসু নির্বাচনে লড়ছেন চাঁপাইনবাবগঞ্জের ৯ শিক্ষার্থী
- চাঁপাইনবাবগঞ্জ ফোরামের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন : সভাপতি বুলবুল
- চাঁপাইনবাবগঞ্জে বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ২৫ সেন্টিমিটার
- ঐতিহ্যের সাক্ষী ৫০০ বছরের পুরাতন সোনামসজিদ
- চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেসি প্লাটফরমের মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পরিবার পেলো ত্রাণ
- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিতে এগিয়ে হারুন
- চাঁপাইনবাবগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি, বন্ধ অর্ধশতাধিক শিক্ষা
- ভারতে গরু আনতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ২ বাংলাদেশি
- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ: কিশোরী থাকতেই শিশুর মা
- চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ৩৩ লাখ টাকা বকেয়া, মামলার সুপারিশ
- ভারতীয় স্মার্ট ফোন জব্দ, বিজিবির বিরুদ্ধে অপপ্রচার
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী
- চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি ১১ হাজার পরিবার
- চাঁপাইনবাবগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি, বন্ধ অর্ধশতাধিক শিক্ষা
- সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা
- এক বছরেও উদ্ধার হয়নি অস্ত্র-গুলি
- চাঁপাইনবাবগঞ্জের সাম্প্রতিক বন্যার নয়
- চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছু’রিকা’ঘাতে বড় ভাই নি’হত
- বেড সংকটে মেঝেতে চলছে ডায়রিয়ার চিকিৎসা
- পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জে কমেছে দাম, স্বস্তিতে ভোক্তা
- ডাকসু নির্বাচনে লড়ছেন চাঁপাইনবাবগঞ্জের ৯ শিক্ষার্থী
- তাফসীর পাঠ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
