ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

বুধবার   ২২ এপ্রিল ২০২৬   বৈশাখ ৮ ১৪৩৩   ০৫ জ্বিলকদ ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
৪২৯

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২২ জুন ২০২৫  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় আকতারুল ইসলাম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতারুল ইসলাম একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎ নগর মিয়াপাড়ার মৃত কালু মণ্ডলের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক কানসাট কলেজের সামনে আকতারুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চালক ও ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর