ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

বুধবার   ২২ এপ্রিল ২০২৬   বৈশাখ ৯ ১৪৩৩   ০৫ জ্বিলকদ ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
২১৭

চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫  

চাঁপাইনবাবগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সি ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় এই তথ্য জানানো হয়।

জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, সিভিল সার্জন অফিসের ডা. সৈয়দ সুমন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন প্রমুখ। আগামী ১২ অক্টোবর হতে মাসব্যাপী এই টিকা প্রদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর