ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

মঙ্গলবার   ২৮ জুলাই ২০২৬   শ্রাবণ ১২ ১৪৩৩   ১২ সফর ১৪৪৮

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
২১২

চাঁপাইনবাবগঞ্জে মহিলা আওয়ামী লীগ নেত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৫ জুন ২০২৫  

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে ফেসবুকে ভিডিও প্রকাশের পর রাজিয়া সুলতানা সম্পা (৪০) নামে এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন)  সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনি পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক রাজিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের অনুসারী হিসেবে পরিচিত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, জেলার পুরাতন স্টেডিয়ামে বাণিজ্যমেলা হচ্ছে। এতে বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেন মহিলা আওয়ামী লীগ নেত্রী রাজিয়া সুলতানা সম্পা। কোনো এক সময় সেই স্টলেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। যা পরবর্তীতে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে তাকে আটক করে সদর মডেল থানা  পুলিশ।

জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, মেলার স্টলে মহিলা লীগের কোনো নেত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কেক কেটেছেন জানতাম না। এত বড় বাণিজ্যমেলায় কে কোথায় কী করলো জানতে পারা সম্ভব নয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ভিডিও প্রকাশ করেন মহিলা লীগ নেত্রী। পরে তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর