ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

রোববার   ০৮ মার্চ ২০২৬   ফাল্গুন ২৩ ১৪৩২   ১৯ রমজান ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
৭০৪

রোববার দেশে ফিরছেন বিএনপি নেতা সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪  

রোববার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।  আজ শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। 

রোববার বেলা ২টায় সালাহউদ্দিন আহমেদের দিল্লি থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে বলে জানান শায়রুল কবির খান।

সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে ‘নিখোঁজ’ হন। তখন তিনি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব। দলের পক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন তিনি। 

সালাহউদ্দিন নিখোঁজ হওয়ার পর তাঁর ঘনিষ্ঠজনেরা তখন অভিযোগ করেন, তাঁকে গুম করা হয়েছে। দুই মাস পর ১১ মে মেঘালয়ের শিলং পুলিশ সালাহউদ্দিনকে সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে। ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তাঁকে গ্রেপ্তার দেখায় মেঘালয় পুলিশ। সে বছরের ২২ জুলাই এসংক্রান্ত মামলায় তাঁর বিচার শুরু হয়। প্রায় সাড়ে সাত বছর বিভিন্ন পর্যায়ে মামলাটি চলার পর ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি মেঘালয়ের শিলং জজ কোর্ট এক রায়ে তাঁকে খালাস দেন।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর