ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৯ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
৪০৭

চাঁপাইনবাবগঞ্জে ইবিএইউবি নতুন উপাচার্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ৮ জুলাই ২০২৫  

সোমবার এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টিকে একটি আধুনিকমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

বেলা ১১টায় জেলা শহরের বড়ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সদস্য মো. হাবিবুল্লাহ ডন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। সূচনা বক্তব্য দেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন ফিশারিজ ডিপার্টমেন্টের প্রভাষক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. সাহেব আলী প্রামাণিক। অন্যদের মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ফয়সাল বিশ্বাস, ছাত্রী কানিজ ফাতেমা রিকা বক্তব্য দেন।

বক্তারা বলেন— একযুগ পার হয়ে গেলেও আজ পর্যন্ত নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি এই বিশ্ববিদ্যালয়টি। এর ফলে শিক্ষার্থীরা গবেষণা কার্যক্রম থেকে শুরু করে নানা বিষয়ে বঞ্চিত থাকছে। অনেক শিক্ষক চাকরি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপ্ন বলেন এখানে মাঝে উপাচার্য ছিলেন না। এখন একজন দক্ষ লোককে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এখন থেকে তিনি ক্যাম্পাসেই থাকবেন। আমি আশা করি, খুব কম সময়ের মধ্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম সর্বত্র ছড়িয়ে পড়বে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন হবে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সকলের সহযোগিতা প্রয়োজন হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নির্ধারিত পড়াশোনার পাশাপাশি এখানে ইংলিশ ক্লাব গঠন করে ইংরেজি চর্চা করতে হবে। তিনি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানেরও আশ্বাস দেন।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৭ই জুলাই সোমবার প্রধান অতিথির বক্তব্যে ইবিএইউবি’র ট্রাস্টি বোর্ড ও এক্সিম ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন এই ঘোষণা দেন।

আগামী বছরের ২০২৬ শুরুতেই এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)’র নিজস্ব ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করা হবে। সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস গড়ে তোলা হবে। সেখানে অ্যাকাডেমিক, প্রশাসনিক ভবন, গবেষণাগারসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। আগামী ২০২৭ সালের মধ্যে আমরা নিজস্ব ক্যাম্পাসে চলে যাবো।

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ ও চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর আগে অতিথিরা নিজস্ব ক্যাম্পাসের জায়গা পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর