ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
৭৩০

শিবগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

রোববার (২৫ আগস্ট) সকালে ওই মাদ্রাসা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্র্রাসার প্রধান ফটকের সামনে অবস্থান করেন তারা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারেন না।

শিগগির ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষার্থী শরিফুল ইসলাম, কাউসার আলী ও রায়হান আলীসহ মাদ্রাসার কয়েক’শ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে জানান, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বিক্ষোভ মিছিল করিয়েছে।

মাদ্রাসা পরিচালনায় কোন অনিয়ম করেননি বলে দাবি করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান-আল ইমরান লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর