ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

রোববার   ২৩ আগস্ট ২০২৬   ভাদ্র ৭ ১৪৩৩   ০৯ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
২৬৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভুলবশত ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে ফেরত

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২২ জুন ২০২৫  

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ভুলবশত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন মো. মতিউর রহমান নামের এক বিজিবি সদস্য। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ জুন) রাত পৌনে ১০টার দিকে জহুরপুর বেলপাড়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিজিবি সদস্যকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

বিজিবি সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে জহুরপুরটেক ক্যাম্পের ল্যান্স নায়েক মো. মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর গ্রামের চরাঞ্চলে টহলে যান। এ সময় কাশবনের মধ্যে মহিষ অনুসরণ করতে গিয়ে তিনি ভুল করে ভারতের পিরোজপুর এলাকায় ঢুকে পড়েন। এটি ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন নুরপুর সীমান্ত অঞ্চল। তিনি আনুমানিক তিন কিলোমিটার ভেতরে ঢুকে যান।

বিষয়টি বুঝতে পেরে তিনি নিকটবর্তী বিএসএফ পিরোজপুর ক্যাম্পকে অবগত করেন। পরে দুই বাহিনীর মধ্যে যোগাযোগের ভিত্তিতে রাত ১০টার দিকে শূন্যরেখায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ৫৩ বিজিবির ২৩/৭-এস পয়েন্টে ওই বৈঠকে বিএসএফ বিজিবি সদস্যকে হস্তান্তর করে।

এ বিষয়ে লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, ‘ভুলবশত আমাদের এক সদস্য সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন এবং মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমরা বিএসএফকে বিষয়টি জানালে রাতেই তারা আমাদের সদস্যকে ফিরিয়ে দেয়।’

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর