চাঁপাইনবাবগঞ্জে ৫৪ কেজির‘মণে’ জিম্মি আমচাষিরা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত: ১ জুন ২০২৫
আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে তুলনামূলক ফলন ভাল হয়েছে। বিগত দিনে লোকসানের কারনে এবার ভাল দামের আশায় বুক বেধেছিল ব্যবসায়ীরা। তবে আড়তদারদের কাছে জিম্মি হয়ে পড়েছেন তারা।
দেশের সবচেয়ে বড় আমবাজার কানসাট, রহনপুর ও ভোলাহাট ঘুরে দেখা যায়, আমচাষিদের জিম্মি করে ৫২ থেকে ৫৪ কেজিতে এক মণ হিসাবে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে তাদের। আর বাড়তি কেজিতে আম বিক্রি না করলে চাষিদের কাছ থেকে কেনাও বন্ধ করে দিচ্ছেন। আর এক মণ আমে ১২ থেকে ১৪ কেজি বেশি নেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
আমচাষিদের দাবি, বাজারে এক মণ আম ৪২ কেজিতেই বেচাকেনা করতে হবে। এনিয়ে কয়েক বছর ধরে সংশ্লিষ্ঠ দপ্তরে একাধীকবার অভিযোগ করা হয়েছিল; কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এদিকে, আড়তদারদের কাছে জিম্মি হয়ে অতিরিক্ত ওজনে আম বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। এতে আম চাষ করে তাদের লোকসান গুনতে হচ্ছে। আর কয়েক বছর ধরে চলা এ অনিয়ম দেখার যেন কেউ নেই। প্রশাসন ও কৃষি মন্ত্রণালয়ে বারবার অভিযোগ দিয়েও সুরাহা পাচ্ছেন না চাষিরা।
কানসাটের আমচাষি আব্দুল মবিন বলেন,গত কয়েক বছর ধরে আমের মণের ওজনের পরিমাণ বাড়ছে। ৪৪ কেজি থেকে শুরু হয়ে এখন ৫৪ কেজিতে দাঁড়িয়েছে। এক প্রকার জোর করেই ৫৪ কেজিতে মণ হিসাবে আড়তদাররা আম কিনছেন। বেশি ওজনে আম বিক্রি করতে না চাইলে পুরো সিন্ডিকেট কেনা বন্ধ করে দেয়। আর আম যেহেতু পচনশীল, তাই ভয়ে বিক্রি করতে হচ্ছে তাদের।
আমচাষিরা বলছেন, আমরা এ বিষয়ে প্রশাসনকে বারবার বলেও কোনো সমাধান পাইনি। শুধু আশ্বাসেই আটকে আছে। এর সুরাহা হওয়া প্রয়োজন। কারণ, এ বিষয়টি এখনই সমাধান না হলে, দিনদিন এ অত্যাচার বাড়তে থাকবে। অতিরিক্ত আম নেয়াটা কৃষকদের ওপর জুলুম হয়ে দাঁড়িয়েছে।
কানসাট বাজারের আরেক আম বিক্রেতা শহিদুল হক বলেন, গত চার বছর আগে আমরা ৪২ থেকে ৪৩ কেজিতে মণ ধরে বিক্রি করেছি। কিন্তু ২০২২ সালে ৪৮ কেজিতে মণ ধরে আম কেনেন আড়তদাররা। সেই থেকে বছর বছর ওজন বাড়ছে। চলতি বছর ৫২ থেকে ৫৪ কেজিতে মণ ধরে আম কিনছেন। আমরা এখন বিপাকে পড়েছি। কোথায় যাবো, আর কার কাছে বলব এ অনিয়মের কথা?
কানসাট আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা জানান, শুধু কানসাট নয়, রাজশাহী, নওগাঁ, গোমস্তাপুর, ভোলাহাট সব খানেই বিষয়টি নিয়ে ঝামেলা হচ্ছে। আমরা চাই, রাজশাহী বিভাগের সব আম বাজারে মণে একরকম ওজন নির্ধারণ হোক। এটি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা চলছে। আমরা বিষয়টি নিয়ে কয়েকদিন আগেও বৈঠকে বসেছিলাম।
চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের সদস্যসচিব আহসান হাবিব বলেন,আমরা কষ্ট করে আম উৎপাদন করি। কিন্তু আড়তদাররা মণে ১২ থেকে ১৪ কেজি আম বেশি নিচ্ছেন। এ অনিয়ম কয়েক বছর আগে থেকেই চলছে। আমরা এ সিন্ডিকেটের হাত থেকে মুক্তি চাই।
তিনি আরও বলেন,মণপ্রতি ১২ থেকে ১৪ কেজি বেশি ধরে যে অতিরিক্ত আম নেয়া হয়, তার বাজারমূল্য অন্তত ৫০০ কোটি টাকা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ বলেন,‘কানসাট আম বাজারে ওজন নিয়ে ঝামেলার বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যামাত্র ধরা হয়েছে তিন লাখ ৮৬ হাজার মেট্রিক টন।
- ভারতে গরু আনতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ২ বাংলাদেশি
- চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩ লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ
- চাঁপাইনবাবগঞ্জে পর্যটনে নতুন জাগরণ বেসরকারি উদ্যোগে বদলে যাচ্ছে দ
- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ: কিশোরী থাকতেই শিশুর মা
- চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল্লাহ আ
- চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা
- ভারতীয় স্মার্ট ফোন জব্দ, বিজিবির বিরুদ্ধে অপপ্রচার
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ
- এক বছরেও উদ্ধার হয়নি অস্ত্র-গুলি
- সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী
- চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ৩৩ লাখ টাকা বকেয়া, মামলার সুপারিশ
- ৪ হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সাময়িক বরখাস্ত
- চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত
- চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের
- ডাকসু নির্বাচনে লড়ছেন চাঁপাইনবাবগঞ্জের ৯ শিক্ষার্থী
- চাঁপাইনবাবগঞ্জ ফোরামের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন : সভাপতি বুলবুল
- চাঁপাইনবাবগঞ্জে বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ২৫ সেন্টিমিটার
- ঐতিহ্যের সাক্ষী ৫০০ বছরের পুরাতন সোনামসজিদ
- চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেসি প্লাটফরমের মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পরিবার পেলো ত্রাণ
- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিতে এগিয়ে হারুন
- চাঁপাইনবাবগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি, বন্ধ অর্ধশতাধিক শিক্ষা
- ভারতে গরু আনতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ২ বাংলাদেশি
- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ: কিশোরী থাকতেই শিশুর মা
- চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ৩৩ লাখ টাকা বকেয়া, মামলার সুপারিশ
- ভারতীয় স্মার্ট ফোন জব্দ, বিজিবির বিরুদ্ধে অপপ্রচার
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী
- চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি ১১ হাজার পরিবার
- চাঁপাইনবাবগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি, বন্ধ অর্ধশতাধিক শিক্ষা
- সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা
- এক বছরেও উদ্ধার হয়নি অস্ত্র-গুলি
- চাঁপাইনবাবগঞ্জের সাম্প্রতিক বন্যার নয়
- চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছু’রিকা’ঘাতে বড় ভাই নি’হত
- বেড সংকটে মেঝেতে চলছে ডায়রিয়ার চিকিৎসা
- পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জে কমেছে দাম, স্বস্তিতে ভোক্তা
- ডাকসু নির্বাচনে লড়ছেন চাঁপাইনবাবগঞ্জের ৯ শিক্ষার্থী
- তাফসীর পাঠ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
