"চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে নতুন মাফিয়া।"
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২২ জুন ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে মাদকের সাম্রাজ্যের নিয়ন্ত্রণ এখন নতুন মাফিয়ার হাতে। ছাত্র-জনতার বিপ্লবের পর পুরনো মাফিয়ারা পর্দার আড়ালে চলে যাওয়ায় সিংহাসনে আসীন হয়েছেন নতুনরা। মাদক মাফিয়াদের কেউ কেউ আবার লেবাস নিয়েছেন বিএনপির। তেমনি একজন চাঁপাইনবাবগঞ্জের সাদিকুল ইসলাম। তিনি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুঃসময়ে বিএনপির রাজনীতিতে না থেকেও ৫ আগস্ট পট পরিবর্তনের পর বিএনপি নেতা বনে যান। জেলা বিএনপির শীর্ষ নেতার সঙ্গে সু-সম্পর্ক গড়ে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ বাগিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সাদিকুল চিহ্নিত মাদক কারবারি। তাকে বিএনপি নেতা বানিয়ে মাদক কারবারকে উৎসাহ দেয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এমন বিতর্কিত মানুষকে বিএনপির নেতৃত্ব দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।
অনুসন্ধান বলছে, মাদক কারবারি সাদিকুল ইসলাম ‘সাদিয়া ট্রেডার্স’ নামে একটি আমদানি রফতানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি এই সাইনবোর্ড ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। মাদক কারবার করে তিনি এখন কয়েক কোটি টাকার মালিক। চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে করেছেন বহুতল ভবন। রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জে রয়েছে নামে বেনামে ফ্ল্যাট ও প্লট। পুলিশ বলছে, সাদিকুল ইসলামের মাদকের চারটি মামলা আছে। তবে কোন মামলা বিচারধীন আছে কি না সেটি নিশ্চিত নয়।
জানা যায়, আগস্ট বিপ্লবের পর মাদকের অন্ধকার জগতেও আসে বড় ধরনের পরিবর্তন। বিগত সময়ে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে মাদকের সাম্রাজ্যে ছড়ি ঘুরানো মাদক মাফিয়ারা অনেকই চলে গেছেন পর্দার আড়ালে। অন্যদিকে বিএনপির সাইনবোর্ডে সাদিকুল ইসলাম নিয়ন্ত্রণ নিয়েছেন মাদক সাম্রাজ্য। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর, চরবাগডাঙ্গা, চর আলাতুলী ও গোদাগাড়ী উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদক কারবার চালিয়ে যাচ্ছেন। কিন্তু মাদক পাচারের চিহ্নিত রুট আইন প্রয়োগকারী সংস্থাগুলো আগের মতো সক্রিয় না হওয়ায় অপ্রতিরোধ্যভাবেই চলছে মাদক পাচার।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, বিএনপির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে বা ইমেজ ক্ষুন্ন হবে এমন লোকের বিএনপি করার দরকার সুযোগ নেই। দলটি এখন জনগণের আস্থা অর্জনের যুদ্ধ করছে। বিএনপির কারো বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া উচিত।
জেলা বিএনপির সদস্য সেলিম চৌধুরী বলেন, সাদিকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এতদিন তিনি আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থেকে মাদক কারবার করেছেন। পট পরিবর্তনের পর এই মাদক কারবারি টাকার বিনিময়ে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ কিনেছেন। মাদকের গডফাদার বিএনপির নেতৃত্ব পাওয়ায় দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
মাদক ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জন ও টাকা দিয়ে ইউনিয়ন বিএনপির পদ কেনার বিষয়ে জানতে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মতিউর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের নির্দিষ্ট কোন দল নেই। দলের প্রভাবে মাদক কারবার চালিয়ে যাওয়ার সুযোগ নেই। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার আমরা সর্বদা গুরুত্বের সঙ্গেই করে থাকি। অতীতের মতোই আমাদের অভিযান চলমান রয়েছে।
- ভারতে গরু আনতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ২ বাংলাদেশি
- চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩ লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ
- চাঁপাইনবাবগঞ্জে পর্যটনে নতুন জাগরণ বেসরকারি উদ্যোগে বদলে যাচ্ছে দ
- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ: কিশোরী থাকতেই শিশুর মা
- চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল্লাহ আ
- চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা
- ভারতীয় স্মার্ট ফোন জব্দ, বিজিবির বিরুদ্ধে অপপ্রচার
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ
- এক বছরেও উদ্ধার হয়নি অস্ত্র-গুলি
- সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী
- চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ৩৩ লাখ টাকা বকেয়া, মামলার সুপারিশ
- ৪ হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সাময়িক বরখাস্ত
- চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত
- চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের
- ডাকসু নির্বাচনে লড়ছেন চাঁপাইনবাবগঞ্জের ৯ শিক্ষার্থী
- চাঁপাইনবাবগঞ্জ ফোরামের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন : সভাপতি বুলবুল
- চাঁপাইনবাবগঞ্জে বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ২৫ সেন্টিমিটার
- ঐতিহ্যের সাক্ষী ৫০০ বছরের পুরাতন সোনামসজিদ
- চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেসি প্লাটফরমের মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পরিবার পেলো ত্রাণ
- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিতে এগিয়ে হারুন
- চাঁপাইনবাবগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি, বন্ধ অর্ধশতাধিক শিক্ষা
- ভারতে গরু আনতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ২ বাংলাদেশি
- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ: কিশোরী থাকতেই শিশুর মা
- চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ৩৩ লাখ টাকা বকেয়া, মামলার সুপারিশ
- ভারতীয় স্মার্ট ফোন জব্দ, বিজিবির বিরুদ্ধে অপপ্রচার
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী
- চাঁপাইনবাবগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দি ১১ হাজার পরিবার
- চাঁপাইনবাবগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি, বন্ধ অর্ধশতাধিক শিক্ষা
- সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা
- এক বছরেও উদ্ধার হয়নি অস্ত্র-গুলি
- চাঁপাইনবাবগঞ্জের সাম্প্রতিক বন্যার নয়
- চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছু’রিকা’ঘাতে বড় ভাই নি’হত
- বেড সংকটে মেঝেতে চলছে ডায়রিয়ার চিকিৎসা
- পেঁয়াজ আমদানির খবরে চাঁপাইনবাবগঞ্জে কমেছে দাম, স্বস্তিতে ভোক্তা
- ডাকসু নির্বাচনে লড়ছেন চাঁপাইনবাবগঞ্জের ৯ শিক্ষার্থী
- তাফসীর পাঠ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
