ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬   কার্তিক ৪ ১৪৩৩   ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
১৪২

সীমিত পরিসরে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৪  


দীর্ঘ ৯দিন পর আবারও আজ মুঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে বিভিন্ন রুটে মেইল, কমিউটার এবং লোকাল ট্রেন চলাচল।

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজবাড়ি থেকে বিভিন্ন রুটে চালু হয়েছে সকল মেইল ও লোকাল ট্রেন চলাচল। তবে চলবে না আন্তঃনগর ও চন্দনা কমিউটার।

আজ সকাল ৬টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস এবং সোয়া ৬টায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শাটল চলাচল শুরু হয়। তবে প্রতিটি ট্রেনেই যাত্রী সংখ্যা ছিলো বেশ অনেকটাই কম।

এদিকে, আন্তঃনগর বেনাপোল, সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস গত ১৫ আগষ্ট চলাচল শুরু নির্দেশনা থাকলেও রাজবাড়ী থেকে ঢাকাগামী চন্দনা কমিউটার ট্রেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

লালমনিরহাটেও সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। স্বল্প দুরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেন গুলো সকাল থেকে ছেড়ে যাওয়া শুরু করেছে। সকাল সোয়া ৬টায় লালমনিরহাট থেকে টোয়েন্টি ডাউন ট্রেনটি সান্তাহার অভিমুখে ছেড়ে যায়। সকাল পৌনে ৭টায় লালমনিরহাট থেকে বিরল-পারবতীপুর-গামী সিক্সটি ফোর ডাউন ট্রেন চলাচল শুরু হয়। এছাড়া ১৫ আগষ্ট থেকে লালমনিরহাট থেকে ঢাকা-গামী আন্ত:নগর ট্রেন গুলো চলাচল করবে বলে বলেছে রেল কর্তৃৃপক্ষ।

প্রসঙ্গত, কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতার মধ্যে গত ১৮ জুলাই বিকেল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। পরে গত ১ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হলেও, পরে পরিস্থিতি খারাপ এর দিকে গেলে তিনদিন পর আবারও ট্রেন চলাচল তা বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর