ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

সোমবার   ০৬ জুলাই ২০২৬   আষাঢ় ২২ ১৪৩৩   ২০ মুহররম ১৪৪৮

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
১৫১

গণতান্ত্রিক সরকার দেখতে চান হানিফ সং`কেত

প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪  

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে পতন হয়েছে শেখ হাসিনার। সোমবার পদত্যাগ করেছেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। এবার এ বিষয়ে মত প্রকাশ করেছেন উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত।

তিনি বলেন, এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই। ৫২, ৬৯ ও ৯০ এর মতো ২৪ সালেও গণ-আন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। ছাত্রদের আন্দোলন কখনোই বিফলে যায়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি অভিভাবক হিসেবে হানিফ সংকেতেরও সংহতি ছিল। তার ছেলে ও মেয়ে নিয়মিত মিছিলেও ছিলেন। শেষে তার স্ত্রীও অভিভাবক হিসেবে সন্তানদের সঙ্গে মিছিলে যোগ দিয়েছিলেন। হানিফ সংকেতের প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের কর্মীরাও আন্দোলনের পাশে ছিলেন।

তিনি বলেন, আমি সব সময় নীরবেই কাজ করি, প্রচারের জন্য নয়। যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

নতুন বাংলাদেশ নিয়ে এ উপস্থাপক বলেন, আমি একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই। যা হবে নিরপেক্ষ, দুর্নীতিমুক্ত। যারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর