ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

বুধবার   ২৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১১ ১৪৩৩   ১২ রবিউল আউয়াল ১৪৪৮

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
১৭৭

কর্মস্থলে ফিরছে পুলিশ, পাচ্ছে সবার সহযোগিতা

প্রকাশিত: ৮ আগস্ট ২০২৪  

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে যোগদান করার জন্য আহ্বান জানিয়েছিলেন নবনিযুক্ত আইজিপি। নতুন প্রধানের আহ্বানে সাড়া দিয়ে পুলিশ সদস্যরা এরই মধ্যে স্ব স্ব কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতর থেকে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতর জানায়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতারা, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যেন পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন, সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন। 

তবে পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে ‘বাধার সম্মুখীন হচ্ছেন’ বলেও গুজব প্রচার করা হচ্ছে, সেগুলোর সত্যতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

এছাড়া বার্তায় গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর