পুলিশের চেইন অব কমান্ড ফেরানোর চেষ্টা করা হচ্ছে : অতিরিক্ত আইজিপি
প্রকাশিত: ৬ আগস্ট ২০২৪
দায়িত্বশীলরা অফিসে না এসে আত্মগোপনে থাকায় পুলিশের ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুর রহমান। তিনি জানিয়েছেন, পুলিশে চেইন অব কমান্ড ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত পৌনে ৮টায় রাজারবাগে পুলিশের ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
শহিদুর রহমান বলেন, ‘এই মুহূর্তে আমি রাজারবাগ পুলিশ লাইনে অবস্থান করছি। ডিএমপির বিভিন্ন থানা এলাকায় সাধারণ পুলিশ সদস্য নিহত আহত হয়েছেন যাদের মরদেহ বিভিন্ন থানায় পড়ে রয়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। অনেককে আমরা রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে এসেছি।’
তিনি বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ সৎকার করে দাফনের জন্য নিজ নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছি। আমরা একটা ক্রান্তিকাল পার করছি। আমি আমার প্রিয় সহকর্মীদের প্রতি অনুরোধ করব, বাংলাদেশের যে প্রান্তেই আপনারা থাকেন, ধীরে ধীরে নিজেদের নিরাপত্তা জোরদারের জন্য। ইউনিট কমান্ডারদের অনুরোধ করব, ধীরে ধীরে পরিস্থিতি বিবেচনা করে আপনারা যার যার কর্মস্থলে নিয়োজিত হওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন।’
কর্মবিরতির একটা গুজব সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু জনগণের জন্যই কাজ করে। পুলিশ ছাড়া আমরা কোনো সমাজ চিন্তা করতে পারি না। সুতরাং আমাদের পুলিশ সদস্যদের আবারও আমি অনুরোধ করবো, আপনারা এ সমস্ত গুজবে কান না দিয়ে আপনারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর পর্যায়ক্রমে আপনারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।’
ডিএমপিতে কতজন নিখোঁজ জানতে চাইলে তিনি বলেন, ‘ডিএমপিতে আমরা এখন পর্যন্ত সঠিক পরিসংখ্যান দিতে পারছি না। এটা নিয়ে আমরা এখনো ব্যস্ত আছি। পুলিশ জনগণের। জনগণের পাশেই থাকবে পুলিশ এটাই প্রত্যাশিত। কিন্তু শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থাকার পর পুলিশ প্রথম আক্রান্তের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।’
পুলিশ সদর দপ্তর, ডিএমপি সদর দপ্তর, ডিবি অফিসসহ পুলিশের বড় বড় স্থাপনা, থানা অরক্ষিত অবস্থায় রয়ে গেছে। সেখানে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আজ সারা দিনে আমাদের অনেক সদস্য নিরাপত্তার খাতিরে আত্মগোপনে চলে গেছেন। তাদের আমরা নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা পুলিশকে তার নিজস্ব কর্মে নিয়োজিত করার চেষ্টা করব। আমরা সেনাবাহিনীর কাছ থেকে সাহায্য প্রার্থনা করছি, অনুরোধ করেছি একাধিকবার। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’
- ভারতে গরু আনতে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ২ বাংলাদেশি
- চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩ লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ
- চাঁপাইনবাবগঞ্জে পর্যটনে নতুন জাগরণ বেসরকারি উদ্যোগে বদলে যাচ্ছে দ
- চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ: কিশোরী থাকতেই শিশুর মা
- চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেফতার
- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী আসাদুল্লাহ আ
- চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা
- ভারতীয় স্মার্ট ফোন জব্দ, বিজিবির বিরুদ্ধে অপপ্রচার
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী-শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ
- এক বছরেও উদ্ধার হয়নি অস্ত্র-গুলি
- সন্তানের নাগরিকত্ব নিয়ে জটিলতার শঙ্কা
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন ২৫ জন সনাতন ধর্মাবলম্বী
- চাঁপাইনবাবগঞ্জে বিটিসিএলের ৩৩ লাখ টাকা বকেয়া, মামলার সুপারিশ
- ৪ হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান টিপু সাময়িক বরখাস্ত
- চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ইসির নির্বাচনী রোডম্যাপে যা থাকছে
- বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার নবনির্বাচিত
- চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো মা-মেয়ের
- ডাকসু নির্বাচনে লড়ছেন চাঁপাইনবাবগঞ্জের ৯ শিক্ষার্থী
- চাঁপাইনবাবগঞ্জ ফোরামের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন : সভাপতি বুলবুল
- চাঁপাইনবাবগঞ্জে বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমেছে ২৫ সেন্টিমিটার
- ঐতিহ্যের সাক্ষী ৫০০ বছরের পুরাতন সোনামসজিদ
- চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেসি প্লাটফরমের মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন
- চাঁপাইনবাবগঞ্জে ৬০০ পরিবার পেলো ত্রাণ
- চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপিতে এগিয়ে হারুন
- চাঁপাইনবাবগঞ্জে পানি কমলেও দুর্ভোগ কমেনি, বন্ধ অর্ধশতাধিক শিক্ষা
- গুমের শিকারদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি কমিশনের
- শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য
- সংকট কাটাতে নজর বিদেশি সহায়তায়
- বিমানবন্দরে আসিফের ব্যাগে অ্যামোনেশনসহ ম্যাগাজিন, ব্যাখ্যা দিলেন
- জিন ব্যাংক প্রতিষ্ঠা করবে সরকার
- ডলারের বাজারে কোনো অস্থিরতা নেই
- হত্যা মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দিন
- দেশত্যাগ ঠেকাতে ৬ শতাধিক প্রভাবশালীর পাসপোর্ট ব্লকড
- দেয়ালে দেয়ালে প্রতিবাদ নতুন বাংলাদেশের স্বপ্ন
- দৈত্যাকারে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছে জলবায়ু সংকট
- তারুণ্যের রঙে রঙিন হয়ে উঠুক বাংলাদেশ
- নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, আচরণবিধির খসড়া অনুমোদন ইসির
- ২৪ দিনে এসেছে ১৭২ কোটি ডলার রেমিট্যান্স
- ৫ শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর
- রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, ড.ইউনূস-তারেক বৈঠকে
