ব্রেকিং:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮

বুধবার   ২২ এপ্রিল ২০২৬   বৈশাখ ৯ ১৪৩৩   ০৫ জ্বিলকদ ১৪৪৭

সর্বশেষ:
ঘুষ বাণিজ্য ও হয়রানির অভিযোগ এসিল্যান্ড আঞ্জুমানের বিরুদ্ধে ঈদুল আজহার ছুটিতে শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্প-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক চাঁপাইনবাবগঞ্জে লাঠিচার্জে ১১ নারী আহতের ঘটনায় ওসি প্রত্যাহার চাঁপাইনবাবগঞ্জে ২.৫ কিলোমিটার সড়কে খোয়া বিছিয়েই লাপাত্তা ঠিকাদার তবু আপন কর্তব্যে অবিচল সেনাবাহিনী টিউলিপসহ রাজউকের ৯ কর্মকর্তাকে দুদকে তলব তলব করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৮
১৩৪

ড. মুহাম্মদ ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪  

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ইতোমধ্যে মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সংবাদ বাসসের।

বুধবার (১৪ আগস্ট) লেখা চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার (ড. মুহাম্মদ ইউনূস) নিয়োগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আপনার নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্টারমার আরও উল্লেখ করেন, 'আমাদের দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন এবং মূল্যবোধের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে অত্যন্ত মূল্যায়ন করে।'

সাম্প্রতিক সপ্তাহগুলিতে সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসিকতাকে শ্রদ্ধা জানাই, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছে।

চিঠিতে ড. ইউনূসের উদ্দেশে কিয়ার স্টারমার লেখেন, ব্রিটিশ সরকার আপনাকে সমর্থন করতে প্রস্তুত, যেহেতু আপনি বাংলাদেশের সমৃদ্ধি, শান্তি, এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছেন।

অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্যে কাজ করার জন্য ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ
এই বিভাগের আরো খবর